নির্বাহী আদেশে সাবেক মন্ত্রী কায়কোবাদের মামলা প্রত্যাহারে দাবি হেফাজত আমিরের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৪ ১৮:৪২ পি এম
মুরাদনগরের সাবেক এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ছিলেন হাকিমুল উম্মত আশ্রাফ আলী থানভী (রহ.) এর সহপাঠী। তিনি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কায়কোবাদ আলেম-ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। শনিবার (০৯ নভেম্বর) মুরাদনগর জামিয়া ইসলামিয়া মুজাফ্ফারুল উলুম মাদ্রাসার ১৩৩তম ইসলামী মহাসম্মেলনে এসব কথা বলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। দোয়া ও মোনাজাতে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা কামনা করেন তিনি। বলেন- মহান আল্লাহ কায়কোবাদকে আরও সম্মানিত করুন। মহা সম্মেলনে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে কুরআন-হাদিসের আলোচনা পেশ করেন দেশ বরেণ্য আলেম-ওলামাগণ। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শাইখ সাজিদুর রহমান নির্বাহী আদেশে মুরাদনগরের জনপ্রিয় নেতা কায়কোবাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান।
তিনি বলেন- আওয়ামী লীগের প্রধান হাতিয়ার ছিলো মিথ্যা ও বানোয়াট মামলা। আলেম-ওলামাদের সাথে কায়কোবাদ দাদার সম্পর্ক দীর্ঘ দিনের। তার আহ্বানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফী (রহ.) এ মাহফিলে এসেছিলেন। তিনি আলেমদের মোহাব্বত করেন। অবিলম্বে তার বিরুদ্ধে করা মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার করতে হবে। কারানির্যাতিত হেফাজত নেতা মামুনুল হক কায়কোবাদকে 'ভাইজান' সম্বোধন করে বলেন- এই জনপদের মজলুম জননেতা কায়কোবাদ ভাইজানের কথায় আজ এ মাহফিলে এসেছি। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী এয়াকুব ওসমানী বলেন- অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে কায়কোবাদ দাদাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনুন। তার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করুন।
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস