বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
  • লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি

    লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি
    ছবি/কুমিল্লা মেইল

     

    কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের চেঙ্গাহাটা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (১৫ এপ্রিল, বুধবার) রাত আনুমানিক ৮টার দিকে গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুন সরদারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে আগুন লেগে মুহূর্তের মধ্যেই তা পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে আগুন স্বাভাবিকভাবে নিভে আসে।

    অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

    এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিবারটির সদস্যরা এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।

    এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি সরকারি ও বেসরকারি সহায়তা সংস্থাগুলোর প্রতি জরুরি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


    add