শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
  • ভিক্টোরিয়ায় উৎসবের আমেজে বিদায়ী অনুষ্ঠান

    ভিক্টোরিয়ায় উৎসবের আমেজে বিদায়ী অনুষ্ঠান
    ছবি কুমিল্লা মেইল

     

    মো. রাকিব হোসেন।। 
    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান—“প্রীতিভোজ ও শামে কাওয়ালি”। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কলেজ অডিটোরিয়ামে অনার্স শেষ বর্ষের বিদায়ী অনুষ্ঠান ও তামাদ্দুন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।


    এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান ফিরোজ-উল-আলম চৌধুরী, শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান এবং নোয়াখালী সরকারি কলেজের প্রফেসর মোজাম্মেল হক। দিনব্যাপী এ আয়োজনের সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান ড. মোশাররাফ হোসাইন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।


    দুপুরে কলা ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয় “প্রীতিভোজ”। এতে অধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

    সন্ধ্যা থেকে “শামে কাওয়ালিিএর আয়োজন করে ইসলামিক স্টাডিজ বিভাগ। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজের বিভিন্ন সংগঠন এবং কুমিল্লার সাংস্কৃতিক শিল্পগোষ্ঠীগুলো অংশ নেয়। এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রদল, ছাত্রশিবিরসহ কলেজের বিভিন্ন  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকেও অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।


    add