ভিক্টোরিয়া কলেজ ভিসিডিএস- এর দিনব্যাপী বিতর্ক উৎসব ও কর্মশালা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ জানুয়ারী, ২০২৪ ০১:২৩ এএম
কলেজ প্রতিনিধি।। কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেছেন অ্যাকাডেমিক শিক্ষারপাশাপাশি বিতর্ক চর্চার গুরুত্ব অনেক। তবে ভালো বিতার্কিক হতে হলে সমসাময়িক বিষয়ে যথার্থ পড়াশুনা করতেহবে। এতে জ্ঞান বৃদ্ধি পায়। আমি আশা করি ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ কুমিল্লার বিতর্ক অঙ্গন তথা সারাদেশের মধ্যে অনেক শক্তিশালী হবে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে দিন ব্যাপী বিতর্ক উৎসব, দায়িত্বহস্তান্তর ও কর্মশালারউদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
'মননে তারুণ্য, ধর্মনীতিতে যুক্তি, চিন্তার আবেশে মিলবে মুক্তি' এই প্রতিপাদ্য নিয়ে ভিক্টোরিয়া কলেজ বিতর্কপরিষদ (ভিসিডিএস) উদ্যোগ দিনব্যাপী বিতর্ক উৎসব ও কর্মশালা অনুষ্ঠিত । এর আনুষ্ঠানিক উদ্বোধন করেনকলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। কাজের মাধ্যমে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ ক্যাম্পাস থেকেজাতীয় পর্যায়ে সাফল্য অর্জনে ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদকমোহাম্মদ মঈন উদ্দিন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও ভিসিডিএস মডারেটর মো. আনোয়ারহোসেন। সভাপতি অভিষেক কর ও সানজিদা ফারিহা সুরভীর যৌথ সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেনজাতীয় টেলিভিশন বিতার্কিক ভিসিডিএস ’র সাবেক সভাপতি শাহ নুর কিবরিয়া সুজন ও সাবেক সাধারণসম্পাদক শরিফুল ইসলাম।
দিনব্যাপী বিতর্ক প্রদর্শনী ও কর্মশালা অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান কলেজের সুনামবৃদ্ধিতে অবদান রাখায় ভিসিডিএস’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।তিনি বলেন বুদ্ধিবৃত্তিকপ্রজন্ম গড়ে তুলতে দেশের বিভিন্ন কলেজ, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে টেলিভিশনে বিভিন্ন বিতর্কে অংশগ্রহণও পুরস্কার প্রাপ্তির নিসন্দেহে বিশাল অর্জন। আমি বিশ্বাস করি তোমরা আমাদের জন্য আরও অনেক সুনাম বয়েআনবে। এ সময় তিনি ভিসিডিএস এর ২০২৪-২৫ সেশনের জন্য নতুন কার্যকরী নির্বাহী পরিষদের কাছে দায়িত্বহস্তান্তর করেন।
কর্মশালায় কলেজ শিক্ষার্থীদের পাশাপাশি কুমিল্লা জেলার স্বনামধন্য ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিকশিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রদর্শনী বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য যে, সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে এ স্লোগানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসের সবুজচত্বরে ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস)।
- কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২
- কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম
- কথা দিয়ে কথা রাখলেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান
- তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ
- কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
- বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত
- ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস
- সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট
- কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
- বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা