বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার দোয়া অনুষ্ঠান

    কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার দোয়া অনুষ্ঠান
    ছবি: কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন শায়েখ মোল্লা নাজিম উদ্দীন

    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় দারুল ইসলাম মডেল মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২০জানুয়ারি) নগরীর ইপিজেড রোড ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক বক্তা শায়েখ মোল্লা নাজিম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া  নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. ফখরুদ্দীন, দারুল ইসলাম মডেল মাদ্রাসার সাধারণ সম্পাদক মু. কামাল হোসেন। আরও উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালক মাও. আব্দুল জলিল মাদানী, মাওলানা হাফেজ আবু তৈয়ব, মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউর রহমান, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন সবুজ, জাহাঙ্গীর আলম। ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সহকারী শিক্ষক মু. শাহজাহান ও হাফেজ আহমদ শফি। সঞ্চালনায় ছিলেন  সহকারী শিক্ষক শিল্পী মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহসিন কবীর।

    প্রধান অতিথির বক্তব্যে শায়েখ মোল্লা নাজিম উদ্দীন বলেন, দ্বীনের খাদেম তৈরিতে কাজ করছে দারুল ইসলাম মডেল মাদ্রাসা। ইসলামের এ শিক্ষা সদকা। অভিভাবকের পরকালে মুক্তির পথ। এ শিশুরা ইসলামের প্রচারে কাজ করবে। দেশের দায়িত্বশীল নাগরিক হিসাবে, আগামী দিনে কোরআন-সুন্নাহের আলোকে রাষ্ট্রকে পরিচালিত করবে। এ জন্য প্রথমে চাই ভাষাগত দক্ষতা। বাংলা, ইংরেজি ও আরবি এ তিন ভাষায় শিক্ষার্থীদের সমানভাবে দক্ষ করে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।


    add