ভিক্টোরিয়া কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল, সম্পাদক সুমন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪ ১৯:২৬ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান এর অনুমতিক্রমে প্রধান সহকারী মোহাম্মদ মাজহারুল আলমকে সভাপতি এবং হিসাবরক্ষক মো. সাইফুদ্দিন সুমনকে সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খানের অনুমতিক্রমে এই কমিটি করা হয়। ১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি বেসরকারি অফিস সহায়ক মো. আলাউদ্দিন, সহ-সম্পাদক কাম-কম্পিউটার অপারেটর আবু বক্কর ছিদ্দিক (সেলিম), কোষাধ্যক্ষ মেকানিক-কাম-ইলেকট্রিশিয়ান মো. জুয়েল, ক্রীড়া সম্পাদক অফিস সহায়ক মো: আব্দুল হান্নান, সমাজকল্যাণ সম্পাদক বেসরকারি অফিস সহকারী মাহফুজুল ইসলাম লাকী, প্রচার সম্পাদক অফিস সহায়ক মো. আমির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক বেসরকারি অফিস সহকারী মোসাম্মৎ শাহনাজ বেগম, কার্য নির্বাহী সদস্য বেসরকারি অফিস সহকারী দুর্জয় চন্দ্র দাস ও গাড়ী চালক মোঃ মাহবুব আলম।
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি ইউনিট হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্মচারী কল্যাণ পরিষদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন সকল সরকারি কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আঞ্চলিক কার্যালয়, জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত কর্মচারীদের সংগঠন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ