কুবি সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের, সম্পাদক সাঈদ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৪ ১৮:৫৯ পি এম
কুবি প্রতিনিধি।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (কুবিসাস)’ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৪ এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুবায়ের রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক যুগান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাঈদ হাসান।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন শেষে বিকেল ৩টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. কামরুল হাসান।
নবগঠিত কমিটির সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহীন আলম (দৈনিক শেয়ার বিজ), যুগ্ম সাধারণ সম্পাদক নাঈমুর রহমান রিজভী (দেশ রুপান্তর), অর্থ সম্পাদক মুরাদুল মুস্তাকিম মুরাদ (বাংলাভিশন-অনলাইন), দপ্তর সম্পাদক আবু শামা (দৈনিক কালবেলা), তথ্য ও পাঠাগার সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ মাসাবিহ (দৈনিক আমার বার্তা), কার্যনির্বাহী রকিবুল হাসান (দৈনিক ভোরের ডাক) এবং হাসান আল মাহমুদ (আমাদের নতুন সময়)।
প্রসঙ্গত, এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৯ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ