বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকি।।তিন ইউপি চেয়ারম্যানকে শোকজ

    ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকি।।তিন ইউপি চেয়ারম্যানকে শোকজ
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা-৬ (সদর) আসনের তিন ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি। সোমবার (সদর) আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল এ শোকজ করেন। ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকির অভিযোগে এই শোকজ করা হয়। এমপি বাহারের অনুসারী তিন চেয়ারম্যান হলেন, আমড়াতলী ইউনিয়নের কাজী মো. মোজাম্মেল হক,পাঁচথুবীর হাসান রাফি রাজু ও জগন্নাথপুরের মামুনুর রশিদ মামুন। পৃথক তিনটি নোটিসে উল্লেখ করা হয়, কুমিল্লা-৬ সদর আসনের ঈগল প্রতীকের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা অভিযোগ করেন আপনারা বিভিন্ন ভাতার কার্ড আটকে রেখে নৌকায় ভোট দেয়ার হুমকির দিয়েছেন। নৌকায় ভোট দেয়ার পর কার্ড ফেরত দেবেন বলে জানিয়েছেন। যা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। এ বিষয়ে আপনাদের বিরুদ্ধে কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, সে মর্মে উপযুক্ত প্রমাণসহ ২ জানুয়ারি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কুমিল্লায় হাজিরের নির্দেশ দেয়া হলো।


    add