বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • এমপি বাহার বললেন-ভোটেও দেশের এক নম্বর হতে হবে কুমিল্লা

    এমপি বাহার বললেন-ভোটেও দেশের এক নম্বর হতে হবে কুমিল্লা
    ছবি/সংগৃহীত

    কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন, উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে শেখ হাসিনার পক্ষে জাতীয় ঐক্য জরুরি ।তাই ৭ জানুয়ারি ভোট উৎসবের মাধ্যমে প্রমাণ করতে হবে জাতি শেখ হাসিনার পক্ষে ঐক্যবদ্ধ। বিশ্ববাসীকে দেখাতে হবে শেখ হাসিনা ই জাতির নেতা।কুমিল্লা অনেক ক্ষেত্রেই দেশের ১ নম্বর। এবার ভোটে আমরা দেশের ১ নম্বর হতে চাই। সোমবার (১ জানুয়ারি ) এমপি বাহার আমড়াতলী ইউনিয়ন এবং নগরীতে কয়েকটি নির্বাচনী উঠান বৈঠক বক্তব্যে এসব কথা বলেন। সন্ধ্যায় ১২ নং ওয়ার্ডের অজিতগুহ মহাবিদ্যালয়, রাতে ১৭ ও ১৮ নং ওয়ার্ডের নুরপুর এলাকায় আয়োজিত বিশাল বৈঠকে বক্তব্য রাখেন এমপি বাহার। এসব সভায় হাজী বাহার এমপি আরও বলেন, জনগণের ভোটে জয়ী হয়ে দীর্ঘ ১৫ বছরে উন্নয়ন অগ্রগতিতে জাতির মাথা উঁচু করে দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। কুমিল্লায় কোন উন্নয়ন বাকি রাখিনি। এমন কোনো মসজিদ-মাদ্রাসা ও স্কুল-কলেজ নেই যেখানে অর্থায়ন করিনি। প্রত্যেকটি প্রতিষ্ঠানে কয়েক দফা অনুদান দিয়েছি।নিজ দায়িত্ববোধ থেকে কাজ করেছি। এবার সুন্দর কুমিল্লা গড়তে নৌকায় ভোট বিপ্লব ঘটাতে হবে।


    add