নৌকার প্রচারণায় গিয়ে শোকজ পেলেন সওজ প্রকৌশলী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৩ ২৩:১৫ পি এম
নৌকার প্রচারণায় দায়ে শোকজ নোটিস পেলেন সড়ক ও জনপথ অধিদফতর (সওজ) ’র কুমিল্লা সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম। কুমিল্লা-২ (হোমনা) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার রবিবার (৩১ ডিসেম্বর) শোকজ করেন। শোকজ নোটিসে উল্লেখ করা হয়, ৩০ডিসেম্বর সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হোমনা, কুমিল্লার মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জা্না যায় আপনি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত থেকে কুমিলা-২ আসনে নৌকার প্রার্থী সেলিমা আহমাদ মেরীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহণ করেছেন। এর মাধ্যমে আপনি গণ প্রতিনিধিত্ব অধ্যাদেশ বিধির লঙ্ঘন করেছেন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশন সচিবালয় বরাবরে সুপারিশ করা হবে না এ মর্মে আগামী ২ জানুয়ারি আপনি স্বয়ং বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো। উক্ত তারিখে আপনাকে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালত হাজির হতে হবে। কুমিল্লা-২নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ তাওহীদা আক্তার আচরণবিধি লঙ্ঘনের দায়ে একই আসনের আরও ৩ জনকে শোকজ করেন। তারা হলেন- হোমনা উপজেলার ভিটি কালমিনার জসিম উদ্দিন সওদাগর,মিঠাইভাঙ্গার জোনা আলী ও ঘনিয়ারচরের মকবুল হোসেন পাঠান।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ