নির্বাচনের সেকাল আর একাল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৩ ১১:৩০ এএম
মো. গোলাম কিবরিয়া।। স্থান-কাল-পাত্র ভেদে কিছুটা উদ্বেগ-উৎকণ্ঠা আর শঙ্কা থাকলেও নির্বাচন মানেই উৎসব। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের অন্যান্য দেশে নির্বাচনের দিন ছুটি থাকে না। তবে বাংলাদেশে দিনটি ছুটির দিন। নির্বাচন বিশেষ করে জাতীয় নির্বাচন উপলক্ষে অনেকেই শহর থেকে বাড়ি যান। অন্যান্য আত্মীয়-স্বজনজদের নিমন্ত্রণ জানানো হয়। এছাড়াও নির্বাচনের দিন ভোট কেন্দ্র অধ্যুষিত এলাকাগুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রকমারি দোকান বসে। বাংলাদেশের সংস্কৃতিতে সার্বিকভাবে একটি উৎসব আবহ বিরাজ করে নির্বাচন ঘিরে । এইতো মাত্র কয়েক বছর আগের চিত্র ছিলো এটি। সে সময় এ নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে এক রকম উৎসাহ-উদ্দীপনা কাজ করতো। কখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে, কোন রাজনৈতিক দলের ইশতেহার কেমন হবে, নমিনেশন কাকে দেয়া হবে, পছন্দের প্রার্থী নাকি অন্য কাউকে, প্রতীক কি হবে, এবার কাকে ভোট দিয়ে পাস করাবে অন্যদিকে প্রার্থী কি প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইবে ? এমন নানা বিষয় নিয়ে প্রার্থী ও ভোটারদের মধ্যে জল্পনা - কল্পনা চলতো । প্রার্থী ও ভোটারদের মধ্যেও এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করতো।কয়েকটি তুচ্ছ ঘটনা ছাড়া সব দলের অংশগ্রহণে নির্বাচনটাও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতো। অবশ্য বর্তমানে এর চিত্র পুরো উল্টো। নিয়মতান্ত্রিকভাবে উৎসবমুখর পরিবেশেই ভোট হওয়ার কথা । কিন্তু এখন দেখা যাচ্ছে, একপক্ষ নির্বাচনের আমেজে আছে, আরেক পক্ষ মাঠেই নেই। এভাবে তো নির্বাচন জমে না। আগে দেখা যেতো, নির্বাচন আসলে প্রার্থী ও ভোটারদের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করতো। কিন্তু সেরকম পরিবেশ এখন নেই বললেই চলে।আসলে সব দল অংশ না নিলে নির্বাচনে উৎসবের আমেজটা আসে না। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে ইসি। কিন্তু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ তাদের মিত্ররা নির্বাচনে না থাকায় মাঠ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের কোনো আভাস মিলছে না। তাই এ নিয়ে ভোটারদের মধ্যেও খুব একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। কাজেই সব দল অংশগ্রহণ কররে ভোট দিতে আগ্রহী হবেন ভোটাররা। এতে সৌন্দর্য পায় গণতন্ত্রের। নির্বাচন আসলেই হরতাল-অবরোধ, আগুন-সন্ত্রাস, হামলা-মামলা ও ভোটকেন্দ্র দখল ইত্যাদি বিষয়ে আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়।তাই অতীতেরর ন্যায় এবারও আতঙ্কে রয়েছেন জনগণ। বিশেষ করে এমন গুমোট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শ্রমজীবী ও নিন্ম আয়ের মানুষ। কাজেই যত দ্রুত নির্বাচন হয়ে যায়, ততই দেশের জন্য মঙ্গল হয়।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ