জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬ ২০:১২ পি এম
সংবাদ বিজ্ঞপ্তি।।
কুমিল্লা সিটি স্কুলে পাঁচ দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সামাজিক সংগঠন জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা সিটি স্কুল অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধনী দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ব্রেইন জিম, দ্রুত ও কার্যকরভাবে পড়া শেখার কৌশল এবং হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার বিভিন্ন পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন মেম্বার অব ইন্টারন্যাশনাল হ্যান্ডরাইটিং ট্রেইনার অ্যাসোসিয়েশন এবং মাস্টার ট্রেইনার মোহাম্মদ ইসমাইল সরকার আকাশ।
প্রশিক্ষণ কর্মশালায় কুমিল্লা সিটি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জে.আই চৌধুরী যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান এম.এম জহিরুল ইসলাম চৌধুরী জানান, পাঁচ দিনের এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়ন, মনোযোগ বৃদ্ধি এবং কার্যকর শিক্ষণ কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
- জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা
- দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির
- 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
- এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত