বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত
  • কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা

    কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা

    কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লবণবোঝাই একটি কভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কভার্ড ভ্যান মালিক ও চালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয় বলে জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

    আটকরা হলেন- কভার্ড ভ্যান মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেট কার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কভার্ড ভ্যান চালক মোজাহের শেখ এবং চালকের সহকারী সুরুজ হোসেন।

     

    পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, চৌদ্দগ্রাম থেকে একটি প্রাইভেট কারে করে ইয়াবার চালান ঢাকার দিকে যাওয়ার খবর পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা সন্দেহভাজন প্রাইভেট কারটি আটক করে চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন।

    জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা কভার্ড ভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কভার্ড ভ্যানটি আটক করা হয়।

    কভার্ড ভ্যানটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে গাড়িটির উপরের অংশ কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৮০ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।

     

    আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।


    add