বুধবার, ১৭ জুন ২০২৬,

শিরোনাম :
  • হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২ কুমিল্লায় গৃহবধূকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে  দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা সোনা মিয়া গ্রেফতার ১০ বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ ক্যাম্পাসে ফিরেছে হেলমেট-রাম দা, নতুন অশনিসংকেত বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাংলা বিভাগের বাংলা বর্ষবরণ ও পিঠা উৎসব
  • কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি, আটক ৩

    কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি, আটক ৩

    কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি, আটক ৩

    কুমিল্লার তিতাস থানার প্রধান ফটকের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়ে। ঘটনায় জড়িতের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

     

    বুধবার (১৭ জুন) দুপুরে তিতাস থানার গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দে

    স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে উভয় পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। অভিযোগ দায়েরের পর থানা থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

    ভাইরাল ভিডিওতে কয়েকজনকে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করেন।

     

    এ ঘটনায় শাহ আলম (৪৩) বাদী হয়ে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

     

    অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় অভিযোগ দায়ের শেষে বাড়ি ফেরার পথে থানার গেটের সামনেই আবারও হামলার শিকার হন তারা বলে অভিযোগ করা হয়েছে।

     

    তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রান্নাঘর নিয়ে দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয় পক্ষ থানায় এলে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।য়।


    add