কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১৮:১৭ পি এম
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
কুমিল্লার বুড়িচংয়ে পেট্রলের আগুনে দগ্ধ হিজড়া এনামুল হক শিশির ওরফে মাহি (৩৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৭ মে) বিকেলে তাঁর মৃত্যু হয়।
মাহি বুড়িচং পৌরসভার পূর্ণমতি গ্রামের কামরুল হকের (ফরহাদ) সন্তান। তবে তাঁর পরিবার কুমিল্লা নগরের ছোটরা এলাকায় থাকে। প্রায় ১০ বছর আগে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান মাহি।
এ ঘটনায় কামরুল হক রোববার বিকেলে বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেছেন। এতে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ছয়–সাতজনকে আসামি করা হয়েছে। এতে অভিযোগ করা হয়েছে হিজড়াদের মধ্যে কোন্দলে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে মাহিকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মাদকের টাকার ভাগাভাগি এবং এলাকার নিয়ন্ত্রণ নিয়ে হিজড়া সদস্যদের মধ্যে বিরোধ ছিল। এর জেরে মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মে সকাল ৯টার দিকে বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সিএনজি স্ট্যান্ড এলাকায় মাহির শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন আরেক হিজড়া জহিরুল ইসলাম (আপন)। মাহির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতালের চিকিৎসকদের বরাতে পরিবারের সদস্যরা জানিয়েছেন, আগুনে মাহির শ্বাসনালিসহ শরীরের প্রায় ৪৪ শতাংশ গুরুতরভাবে পুড়ে গিয়েছিল। প্রথম থেকেই তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িচং পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার সরকারি জায়গায় কয়েকজন হিজড়া ঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করেন। অভিযোগ রয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন স্থানীয় একটি চক্রের সহায়তায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিহত মাহিও এর আগে মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাভোগ করেছিলেন। সম্প্রতি মাদকের টাকার ভাগাভাগি এবং এলাকা নিয়ন্ত্রণ নিয়ে মাহি ও জহিরের দলের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
- কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন
- মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
- সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
- আমির হামজাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : আফরোজা আব্বাস
- দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
- মতলবে বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীনের জামায়াতে ইসলামীতে যোগদান
- ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু