মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৮ মে, ২০২৬ ১৭:৪৯ পি এম
মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন।
রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার। ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে, তিনি সৌদি প্রবাসী মুকাররম বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৮ মে) র্যাব ৩ এর উপ-পরিচালক স্কোয়াডন লিডার সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত ব্যাক্তি সৌদি প্রবাসী মুকাররম। প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবীর হাতে খুন হয়েছেন তিনি। পাঁচ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে ঘুমের ওষুধ খাইয়ে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। এরপর মরদেহ ৮ টুকরো করে ময়লার মধ্যে ফেলে দেয়।’
র্যাবের পক্ষ থেকে এ দাবি করার পূর্বে রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর মুগদা মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর ‘শাহনাজ ভিলা’র বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেখানে সাতটি খণ্ডে দেহটি পাওয়া যায়। তবে ওই সময় মাথা পাওয়া যায়নি। পরে পাশের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে মাথাটি উদ্ধার করা হয়। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বেরিয়ে আসছিল।
পরে উদ্ধার হওয়া মাথা ও দেহের খণ্ডিতাংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান এদিন জানান, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পায়। পরে তারা পুলিশে খবর দেয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে র্যাবের অভিযানে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে রহস্য উদঘাটন হয়েছে বলে জানা গেছে।
- কুমিল্লায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে পুড়িয়ে হত্যার অভিযোগ
- মুগদার মান্ডায় ৮ টুকরা খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন
- মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল
- সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ
- আমির হামজাকে গ্রেফতার করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত
- মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি : আফরোজা আব্বাস
- দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় পিতার মৃত্যু
- মতলবে বীর মুক্তিযোদ্ধা জসিমউদ্দীনের জামায়াতে ইসলামীতে যোগদান
- ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু