মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ মে, ২০২৬ ২৩:৪২ পি এম
মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
মতলব দক্ষিণ প্রতিনিধি:
জুলাই আন্দোলনে শহীদ হওয়া মতলবের বীর সন্তান শহীদ সুজন খানের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখা। মানবিক দায়িত্ববোধ ও শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে গত ১৭ মে ২০২৫ ইং তারিখে সংগঠনটির পক্ষ থেকে শহীদ সুজন খানের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মুবিন, মতলব দক্ষিণ জামায়াতের আমীর রশীদ পাটওয়ারী এবং মতলব উত্তর জামায়াতের আমীর দেওয়ান আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।
নেতৃবৃন্দ বলেন, শহীদ সুজন খান দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়ে আত্মত্যাগ করেছেন। তার এই ত্যাগ জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তারা আরও বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকবে।
এ সময় উপস্থিত বক্তারা শহীদ সুজন খানের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
- ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
- কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে অটোরিকশার ৮০টি ব্যাটারি লুট
- কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯