ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ মে, ২০২৬ ২০:৪১ পি এম
ব্রাহ্মণবাড়িয়ায় হামের ভয়াবহ থাবা জায়গা না থাকায় মেঝেতে পড়ে কাতরাচ্ছে ৭৭ শিশু
ব্রাহ্মণবাড়িয়ায় হামের লক্ষণ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৭ জন বিভিন্ন বয়সের শিশু ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৬ মে) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ৭০ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় আরো ৭ শিশু নতুন করে ভর্তি হয়েছে।
হাম একটি অত্যন্ত ছোঁয়াচে ও তীব্র ভাইরাসজনিত রোগ। উচ্চমাত্রার জ্বর, কাশি, সর্দি, লাল চোখ এবং জ্বরের ৪-৫ দিন পর সারা শরীরে লালচে র্যাশ (ফুসকুড়ি) বের হওয়া এর প্রধান লক্ষণ। রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অপরিহার্য।
হাম সংক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা করে আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে রোগীদের আলাদা করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ দিকে হাসপাতাল ঘুরে দেখা গেছে, আইসোলেশন ওয়ার্ডে ৭৭ রোগীর বিপরীতে আসন সংখ্যা ১০টি। ফলে বেশীরভাগ রোগীই মেঝেতে থেকে চিকিৎসা সেবা নিচ্ছে।
তাদের অভিযোগ গরমে মেঝেতে চিকিৎসা নিতে তাদের অনেক কষ্ট হচ্ছে।
হাসপাতাল কৃর্তপক্ষ জানায়, রোগীদের কাছ থেকে রোগ নির্ণয় করার জন্য নমুনা সংগ্রহ করে সেই নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। নমুনার রির্পোট হাতে পেলে জানা যাবে হাম কি না। হাম লক্ষণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের ভিটামিন এ ক্যাপসুল এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া শিশুরোগ বিশেষজ্ঞরা রোগের ধরন দেখে নিয়মিত চিকিৎসা পরামর্শ দিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা: আক্তার হোসেন জানান, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ৭৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের জন্য আলাদা আইসোলেশন সেন্টার তৈরী করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।
- মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা
- বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
- বাংলাদেশ ব্যাংকের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন কুমিল্লার সন্তান আব্দুর রহমান ফয়সাল
- রাজধানীতে ট্রাকচাপায় জুলাইযোদ্ধা জোবায়ের নিহত
- বারপাড়া ইউপি সচিবের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, ডিসির তদন্ত কমিটি
- দেশে ফিরে অসুস্থ ওমরাযাত্রীকে দেখতে হাসপাতালে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
- ধর্ষণ মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেপ্তার
- ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান
- কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে অটোরিকশার ৮০টি ব্যাটারি লুট
- কুমিল্লায় পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯