রবিবার, ২৮ জুন ২০২৬,

শিরোনাম :

দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দাউদকান্দির চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম মজুমদারের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কুমিল্লা মেইল

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার দাউদকান্দি উপজেলাধীন মারুকা ইউনিয়নের চশই ধারিবন এম.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ সফিকুল ইসলাম মজুমদারের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৬ এপ্রিল) বিশেষ এই দোয়া মাহফিলে মোহাম্মদ সফিকুল ইসলাম মজুমদার স্যারের স্মৃতি চারণ করা হয়। এতে সঞ্চালনায় ছিলেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. আবুল কালাম।

 

 আরও স্মৃতিচারণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট ( অব.) ও মাদ্রাসার দাতা সদস্য মো. রফিকুল ইসলাম মজুমদার ও সহকারী সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মো. আলমগীর হোসেন।

 

 উপস্থিত ছিলেন সহকারী মৌলভী মো. সহিদ উল্লাহ, সহকারী শিক্ষক মো. রুহুল আমিন মন্ডল, সহকারী শিক্ষক মো. তাজুল ইসলাম, সহকারী মৌলভী মো. মফিজুল ইসলাম, সহকারী শিক্ষক মো. আল-আমিন, এবতেদায়ী প্রধান মো. রমজান আলী মোল্লা, জুনিয়র সহকারী শিক্ষক মো. সফিকুল ইসলাম, জুনিয়র সহকারী শিক্ষক এ,এস,এম আ. রশিদ, জুনিয়র সহকারী শিক্ষক এ,এন,এম, জহিরুল ইসলাম ভূঁইয়া, অফিস সহকারী মো. ছুফিউল্লাহ, এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কুমিল্লা চ্যাপ্টারের সাধারণ সম্পাদক কৃষিবিদ খন্দকার বোরহান উদ্দিন পিএইচডি ফেলো (ইউজিসি) সহ গণ্যমান্য ব্যক্তিরা।


add