বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৫ জুন, ২০২৬ ১৯:৫৫ পি এম
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রিমিয়ার মহামান্য Li Qiang রাষ্ট্রীয় মর্যাদায় ‘লাল গালিচা’ সংবর্ধনা ও ‘গার্ড অব অনার’ প্রদান করেছেন।
আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) চীনের স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউস (রাষ্ট্রীয় অতিথি ভবন) থেকে বিশেষ মোটর শোভাযাত্রায় ‘গ্রেট হল অব দ্য পিপল’ (Great Hall of the People)-এ পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান চীনের প্রিমিয়ার মহামান্য Li Qiang।
পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দুই দেশের প্রতিনিধিদলের সঙ্গে পরিচয় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক সংবর্ধনা মঞ্চে নিয়ে যান H. E. Li Qiang। এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং চীনের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রিমিয়ার H. E. Li Qiang-কে সশস্ত্র সালাম প্রদান করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে তোপধ্বনি দেওয়া হয়। পরে জনাব তারেক রহমান ও H. E. Li Qiang সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।
এরপর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়, যা দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
- বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল?
- কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে স্কুলছাত্রসহ আহত ৫
- বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন অধ্যায় চীনের গার্ড অব অনারে প্রধানমন্ত্রী তারেক রহমান
- কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- প্রকাশ্যে পল্লী বিদ্যুতের লাইনম্যানকে অপহরণ
- ব্রাজিলের জার্সি বদলাতে যাচ্ছে ফিফা
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু
- কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু