মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল রঙধনু'র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার কুমিল্লায় লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিলল ৫ কোটি টাকার ইয়াবা হিফজুল কোরআনে প্রথম কুমিল্লার মেয়ে ফাতেমা মিথ্যা মামলা প্রত্যাহার ও গরু চোর-মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি
  • ব্রাজিলের জার্সি বদলাতে যাচ্ছে ফিফা

    ব্রাজিলের জার্সি বদলাতে যাচ্ছে ফিফা

    বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল রাতে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে মাঠে নামার আগেই সেলেসাওদের জার্সি নিয়ে শুরু হওয়া নতুন এক বিতর্কের অবসান ঘটিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পূর্ব ঘোষণা অনুযায়ী এই ম্যাচে ব্রাজিলের গোলরক্ষকদের লাল জার্সি পরে খেলার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংস্থাটি।

     

    ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যালিসন বেকার ও এডারসনরা চেনা সবুজ রঙের জার্সি, শর্টস ও মোজা পরেই মাঠে নামবেন।

     

    বিশ্বকাপ শুরুর আগে ফিফার প্রকাশিত কিট তালিকায় ব্রাজিলের গোলরক্ষকদের জন্য লাল রঙের পোশাকের কথা উল্লেখ ছিল। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন স্পষ্ট জানিয়েছে, জাতীয় দলের গোলরক্ষকদের জন্য লাল রঙের কোনো জার্সিই তাদের সংগ্রহে নেই। এমনকি কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘নাইকি’র ওয়েবসাইটেও গোলরক্ষকদের জন্য কেবল সবুজ রঙের জার্সিই উপলব্ধ রয়েছে।

     

    সাধারণত অংশগ্রহণকারী দলগুলোর জমা দেওয়া তালিকার ভিত্তিতে ফিফা আগেই ইউনিফর্ম নির্ধারণ করে, তবে প্রয়োজনবোধে ম্যাচ সমন্বয় সভায় তা পরিবর্তন করা যায়।

     

    ব্রাজিলে লাল জার্সি নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। গত বছর ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়দের জন্য লাল জার্সি তৈরির পরিকল্পনা করেছিল নাইকি। কিন্তু সিবিএফ সভাপতি সামির জাউদ দেশের ঐতিহ্যের স্বার্থে তা বন্ধ করে দেন। সে সময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বাম দলগুলোর প্রতীকী রঙ লাল হওয়ায় অনেকেই এর বিরোধিতা করেছিলেন। তবে সিবিএফ সভাপতি জানিয়েছিলেন, জাতীয় পতাকার রঙ হলুদ, সবুজ, নীল ও সাদার ঐতিহ্য ধরে রাখতেই তিনি নাইকির সঙ্গে জরুরি বৈঠক করে উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

     

    শেষ পর্যন্ত সব বিতর্কের অবসান ঘটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের আউটফিল্ড খেলোয়াড়রা ঐতিহ্যবাহী হলুদ জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবেন। আর গোলরক্ষকদের পুরো কিট থাকছে সবুজ রঙের।


    add