কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬ ১২:২৩ পি এম
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা |
কুমিল্লা মহানগর যুবদলের আগামীর নেতৃত্ব নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মহানগর যুবদলের, "সাধারন সম্পাদক, পদ নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
এই গুরুত্বপূর্ণ পদে তৃণমূলের নেতাকর্মীদের মুখে উচ্চারিত হচ্ছে রাজপথের লড়াকু সৈনিক, কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিঠু-র নাম।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ফখরুল ইসলাম মিঠু চরম জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করলেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। হামলা-মামলা ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে কুমিল্লায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন।
যুবদলের সাধারণ কর্মীদের মতে, বর্তমান প্রেক্ষাপটে কুমিল্লা মহানগর যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মিঠুর মতো পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই। তিনি যেমন ছাত্রদের সংগঠিত করেছেন, তেমনি ব্যবসায়ী মহলেও তার বলিষ্ঠ অবস্থান রয়েছে।
মহানগর যুবদলের একাধিক নেতা জানান, "ফখরুল ইসলাম মিঠু রাজপথের একজন সাহসী নেতা। তিনি দীর্ঘদিন কারানির্যাতিত হয়েও তৃণমূলের কর্মীদের পাশ ছাড়েননি। আমরা চাই এমন একজনকে সাধারন সম্পাদক করা হোক, যিনি কর্মীদের আবেগ বোঝেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। সেই বিবেচনায় মিঠুই আমাদের প্রথম পছন্দ।"
কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারি হিসেবে ফখরুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক পদে মনোনীত হলে যুবদলের সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। এখন সময়ের অপেক্ষা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের এই দাবির প্রতিফলন ঘটায় কি না।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ