শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬,

শিরোনাম :
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন বরুড়ায় শিশু, নারী ও কিশোর-কিশোরীদের উন্নয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদের ১ম সাধারণ অধিবেশন
    ছবি/কুমিল্লা মেইল

     

     


    জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত শ্রমিক কল্যাণের সাথে থাকতে চাই, 
    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম। 
     রাজধানী ঢাকার বড় মগবাজারস্থ আল ফালা মিলনায়তনে শনিবার সকাল ৯টায় কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।
    কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল লস্কর মোহাম্মদ তাসনিমের সঞ্চালনায় আয়োজিত এ গুরুত্বপূর্ণ অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম,
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম,  কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, গোলাম রব্বানী, মাস্টার শফিকুল আলম, কবির আহমেদ, মুজিবুর রহমান ভুঁইয়া, মনসুর রহমান ও ইসহাক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা মাওলানা আব্দুল হালিম দারসুল কোরআন পেশ করেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে নৈতিকতা, দায়িত্ববোধ এবং পরকালীন জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে
    জাহান্নামের আগুনের ভয়াবহতা তুলে ধরেন,

    অধিবেশনে বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন দফতর সম্পাদক মো. নুরুল আমিন। কার্যবিবরণী পাঠ শেষে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
    পরে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান টিম সদস্য ও অঞ্চল পরিচালকদের শপথ বাক্য পাঠ করান। তিনি আসন্ন আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎসবমুখর পরিবেশে পালনের জন্য সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
    সভায় বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে শক্তিশালী করা এবং চলমান ইউনিয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

    প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ ন ম শামসুল ইসলাম  বলেন, জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত শ্রমিক কল্যাণের সাথে থাকতে পারি সেই দোয়া কামনা করছি
     এবং দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে,
    শপথধারি সকল সদস্যদের সারা দেশব্যাপী শ্রমিক অধিকার বাস্তবায়নে কাজ করতে উদাত্ত আহ্বান জানান। 

    সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে দিশেহারা শ্রমজীবী মানুষের জন্য সঠিক পথনির্দেশনা নিশ্চিত করতে হবে। তিনি শ্রমিক আন্দোলনকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।


    add