শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল লালমাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকার ক্ষতি আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
  • কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল

    কুমিল্লা মহানগর যুবদলের নেতৃত্বে ফখরুল ইসলাম মিঠুকে চায় তৃণমূল
    ছবি/সংগ্রহীত

    নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা |

    ​কুমিল্লা মহানগর যুবদলের আগামীর নেতৃত্ব নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে মহানগর যুবদলের, "সাধারন সম্পাদক, পদ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। 

    এই গুরুত্বপূর্ণ পদে তৃণমূলের নেতাকর্মীদের মুখে উচ্চারিত হচ্ছে রাজপথের লড়াকু সৈনিক, কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি ও কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিঠু-র নাম।

    ​তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ফখরুল ইসলাম মিঠু চরম জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বারবার কারাবরণ করলেও তিনি দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। হামলা-মামলা ও প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে কুমিল্লায় ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন।

    ​যুবদলের সাধারণ কর্মীদের মতে, বর্তমান প্রেক্ষাপটে কুমিল্লা মহানগর যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে মিঠুর মতো পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নেই। তিনি যেমন ছাত্রদের সংগঠিত করেছেন, তেমনি ব্যবসায়ী মহলেও তার বলিষ্ঠ অবস্থান রয়েছে।

    ​মহানগর যুবদলের একাধিক নেতা জানান, "ফখরুল ইসলাম মিঠু রাজপথের একজন সাহসী নেতা। তিনি দীর্ঘদিন কারানির্যাতিত হয়েও তৃণমূলের কর্মীদের পাশ ছাড়েননি। আমরা চাই এমন একজনকে সাধারন সম্পাদক  করা হোক, যিনি কর্মীদের আবেগ বোঝেন এবং দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। সেই বিবেচনায় মিঠুই আমাদের প্রথম পছন্দ।"

    ​কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, ত্যাগী ও দুঃসময়ের কান্ডারি হিসেবে ফখরুল ইসলাম মিঠু সাধারণ সম্পাদক পদে মনোনীত হলে যুবদলের সাংগঠনিক শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। এখন সময়ের অপেক্ষা, কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূলের এই দাবির প্রতিফলন ঘটায় কি না।


    add