বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল 

    জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল 
    ছবি/কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।। 

    যারা জুলাইকে ধারণ করে, জুলাই নিয়ে কাজ করে, তাদের নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে শহিদের আশা পূরণ হবে না। আমাদের কমিটমেন্ট আছে। এ সরকার দিয়ে পরিবর্তন না হলে, অন্য সরকার দিয়ে পরিবর্তন হবে। তরুনদের প্রতি মানুষে আস্থা আছে। আমরা দেশের মানুষের আশা আকাঙ্খা পূরণ করবো। 

     

    বুধবার (১৫ এপ্রিল) বিকেলে  শহিদ হামিদুর রহমান সাদমানের পরিবারের সাথে সাক্ষাতকালে এনসিপির ঘোষিত কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এড. তারিকুল ইসলাম এ কথা বলেন। 

     

    এ সময় শহিদ হামিদুর রহমান সাদমানের রক্তাক্ত রুমাল হাতে নিয়ে বলেন, এ রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। এ রক্তের দায় আছে। কোন এমপি মন্ত্রীর সন্তান দেশের জন্য শহিদ হয়নি। 

     

    তিনি বলেন, কুমিল্লা সিটির মেয়র পদে লড়ার আগে আমি শহীদ পরিবারের দোয়া নিতে আসছি, শুধু দোয়া নয় আমরা দায়িত্বও নিতে আসছি। আপনাদের যে কোন সমস্যায় আমরা অবশ্যই পাশে থাকবো ইনশাআল্লাহ।

     

    জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বাঁচিয়ে রাখতে, জুলাইকে ধারন করতে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। বর্তমান সরকার জুলাই নিয়ে টালবাহানা করছে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র জনতা আবারও রাজপথে নামবে। 

     

    এডভোকেট তরিকুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লার অবদান অনস্বীকার্য। কুমিল্লার সাদমানের মতো সাহসী তরুণরা চীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।  আমরা তাদের এই ত্যাগের মূল্যায়ণ করবো ইনশাআল্লাহ।  

     

    এ সময় কুমিল্লার শহিদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, হাসনাত-সার্জিস কল ধরে না। আমরা প্রয়োজনে কল দিয়ে পাই না। আমার ছেলের কবর জিয়ারত করতে আসার সময়ও তাদের হয় না। আপনি আমাদের মনে রেখেছেন, এসেছেন সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা।  

     

    এ সময় উপস্থিত ছিলেন এনসিপি'র কুমিল্লা মহানগরের প্রধান সমন্বয়কারী মোঃ সিরাজুল হক, যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউসার, ফারহা এমদাদ ইম্পা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।


    add