ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ ২৩:০৫ পি এম
ভিক্টোরিয়া সংবাদদাতা:
কুমিল্লা নগরীতে টিউশন থেকে ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী। শনিবার রাতে নগরীর নানুয়ার দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে নিজবুদ্ধিতে ছিনতাইকারীদের কবল থেকে রক্ষা পেয়েছেন বলে জানা গেছে। শনিবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তিনি জানিয়েছেন।
ওই শিক্ষার্থী নাম আরমান হোসেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং কলেজের সৃজনশীল মুখপত্র ক্যাম্পাস বার্তা সম্পাদক।
আরমান হোসেন জানান, রাত দশটার দিকে নানুয়া দিঘীর পাড়ে সাক্কু সাহেবের (সাবেক মেয়র মনিরুল হক সাক্কু) বাসা থেকে টিউশন শেষ করে বের হলাম। এরই মধ্যে 'ক্যাম্পাস বার্তা'র ছোটো ভাই বিজয় নক দিয়ে বলল- নতুন মোবাইল কিনছে।নানুয়া দিঘীর পাড়েই তার বাসা হওয়ায় দেখা করলাম। ছেলেটা তার আরমান ভাইকে গুরু মানে- শুরু হলো আলাপ।
পৌনে বারোটার দিকে আলাপ শেষ করে রাজগঞ্জের দিকে রওনা দিলাম। এরই মধ্যে ঠেকবাজের মুখোমুখি। দুজন লোক সামনে এসে দাঁড়িয়ে, একজন পকেট থেকে ছোট্ট একটি ছুরি বের করে গলায় ধরে বলল, "সব বের কর।
পকেটে ছিল প্রায় ৭০০ টাকা আর মোবাইলটা। এমন অবস্থায় পড়েছি- মোবাইলটা কোনোভাবেই হারানো যাবে না; সবকিছুই তো এই ডিভাইসের মধ্যে। ভাবলাম, রিস্ক নিতেই হবে। হঠাৎ উল্টো দিকে ঘুরে ধাক্কা দিলাম। একজনকে ধাক্কা দেওয়ায় তার সাথে অন্যজনও ড্রেনে পড়ে গেল। দৌড় দিলাম। এক দৌড়ে মোনসেফ বাড়ি দিয়ে কান্দিরপাড়।
কুমিল্লায় পাঁচ বছরের জীবনে এই প্রথম ঠেকবাজের মুখোমুখি হলাম। যাই হোক, সবকিছুর জন্য উপরওয়ালার কাছে কৃতজ্ঞ।’
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিনতাইকারীদের কেবলে পড়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। নগরীতে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। গত এক মাসে শতাধিক ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি।
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ
- আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
- সাবমারসিবল পাম্প উপহার অসহায় পরিবারের পাশে অধ্যাপক মামুন
- ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভিক্টোরিয়া ক্যাম্পাসজুড়ে কার্যক্রম
- দীর্ঘ ১৮ বছর পর জাতীয় প্যারেডে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিএনসিসি বিমান শাখার অংশগ্রহণ
- কুমিল্লায় পাঁচটি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার - সংসদে সড়ক ও পরিবহনমন্ত্রী