শনিবার, ১৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজায় বর্ণিল আয়োজন

    ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজায় বর্ণিল আয়োজন
    ছবি কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক ।।

    কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস চত্বরে বিদ্যার দেবী সরস্বতীর মণ্ডপ বানানো হয়। এতে রাখা হয় বই, খাতা,কলম ও ফুলসহ পূজার সামগ্রী রাখা হয়। সনাতন শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে প্রণাম করেন। অনেকে সেখানে জ্ঞানের আশীর্বাদ করেন।

    পূজা উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিলভাবে।
    পরে সবার মধ্যে প্রণামী বিতরণ করা হয়।

     শিক্ষক পরিষদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানের আহ্বাযক ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মলি ধর।
    কলেজ অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার, বর্তমান উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ ও সাবেক অধ্যাপক সমীর রঞ্জন মজুমদারসহ সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

    প্রতিক্রিয়া ব্যক্ত করে অতিথিরা বলেন বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে অসাম্প্রদায়িক চেতনা লালন করতে হবে। হিংসা-বিদ্বেষ পরিহার করে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে।


    add