বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান? মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে ৩০ জানুয়ারির জনসভায়
  • কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু 

    কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু 
    ছবি কুমিল্লা মেইল

     

    সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া 

     


    নিজস্ব প্রতিবেদক।। 

     

    কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগর ভবনের অতীন্দ্র মোহর রায় সম্মেলন কক্ষে ২৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া। 
    নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল করিম,  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া। সিনিয়র সহসভাপতি 
    মুহাম্মদ আবদুল ওয়াদুদ,  সহ-সভাপতি মোঃ জামাল খাঁ, কাজী আতিকুর রহমান, সহ- সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান, আবদুর রব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মদ ফারুক (তুহিন), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, মাকসুদুল হাসান জুয়েল, অর্থ সম্পাদক
    মোঃ নূর নবী আজাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক
    মোঃ রবিউল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ লিটন মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ ফেরদৌসী আক্তার। কমিটির সদস্যরা হলেন 
    মোঃ হারুন অর রশিদ,  মোঃ আবদুল হান্নান, 
    মোহাম্মদ মেজবাহ উদ্দিন ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোঃ শাহ জাহান, 
    মোফাশ্বের আলী, মোঃ ইদ্রিছ মিয়া অপু, মোঃ আনোয়ার হোসেন। 

     

    সমাপনী বক্তব্যে প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া বলেন,   এ সমিতি করার উদ্দেশ্য হলো আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করা। এ কাজটি আপনারা কেউ করবেন না। যদি আমাদের মধ্যে 
    ভুল ত্রুটি হয়, প্রশাসক স্যারের বরাবার অভিযোগ হবে। তিনি সিদ্ধান্ত দিবেন। 

     


    কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির
    নতুন কমিটির সভাপতি  মোঃ আবদুল করিম ও  সাধারণ সম্পাদক   মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া জানান, অন্যায়ের পথে আমরা কাজ করবো না। যে কোন বিপদে  একজন অন্যজনের পাশে থাকবো।


    add