ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬ ২১:৩৯ পি এম
মীর সোহেল।।
"যুক্তির শক্তিতে গড়ি সচেতন প্রজন্ম" এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভাষা সৈনিক মহাবিদ্যালয়ে
আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয়বস্তু ছিল "সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে"।
বুধিার (২৮ জানুয়ারি) প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে উক্ত বিতর্কের ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করে একাদশ মানবিক বিভাগ (পক্ষ দল) ও একাদশ বিজ্ঞান বিভাগ (বিপক্ষ দল)।
যুক্তি তর্কের মাধ্যমে বিতার্কিকরা শিক্ষক শিক্ষার্থীদের মাঝে আনন্দের খোরাক যোগায়। উক্ত বিতর্কে বিজয়ী দল হয় একাদশ বিজ্ঞান বিভাগ ও শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় বিজ্ঞান বিভাগের দলনেতা সিফাত মজুমদার।
এতো বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সহকারী অধ্যাপক দিল আরা আফরোজ , সহকারী অধ্যাপক মো. কামরুর রশীদ ও প্রভাষক মো. সাইফুল ইসলাম।
সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ। আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শাহ জাহান ও সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মডারেটরের দায়িত্বে ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদ।
ব্যতিক্রমী এই আয়োজনে কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মহোদয় বলেন, বিতর্ক হলো যুক্তির লড়াই, মতামতের প্রকাশ। এর মাধ্যমে আমরা কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করতে এবং নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শিখি। বিতর্ক আমাদের যোগাযোগ দক্ষতা এবং দ্রুত চিন্তা করার ক্ষমতাকেও বাড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
- কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা
- নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা
- চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- কুমিল্লায় আমীরে জামায়াত আগামন উপলক্ষে স্বাগত মিছিল
- কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
- জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান?