বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা  নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান? মাঠ পরিদর্শনে মহানগরীর নেতৃবৃন্দ কুমিল্লার ভবিষ্যৎ রোডম্যাপ ঘোষণা হবে ৩০ জানুয়ারির জনসভায়
  • চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
    কুমিল্লা মেইল

    রাকিব হোসেন :

    কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়।

     

    সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির বলেন, জুলাই বিপ্লবের পর একটি রাজনৈতিক দল নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে প্রায় দুই শতাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিনে-দুপুরে পাথর দিয়ে মানুষ হত্যা, বাস স্টেশন ও টেম্পো স্টেশনসহ সর্বত্র চাঁদাবাজি করেছে তারা। তিনি চা দোকানদারের উদাহরণ টেনে বলেন, আগে ৩০ টাকায় চাঁদা দিয়ে টিকে থাকা গেলেও এখন ১০০ টাকা দিয়েও নিরাপদ থাকা যায় না।

     

    তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কারা অরাজকতা সৃষ্টি করেছে তা আজকের ছাত্র সমাজ ভালো করেই জানে। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লব হলেও এর পরবর্তী সময়ে ভারতের সঙ্গে কারা আঁতাত করছে, তারাই আবার নতুন নতুন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে।

     

    তিনি ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে বলেন, অতীতে ১০ টাকায় চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসে একটি দল খুন, গুম ও সন্ত্রাস চালিয়েছে। শিক্ষা ক্ষেত্রে প্রশ্নফাঁসের মাধ্যমে মেধাশূন্য প্রজন্ম তৈরিও তাদের কাজ ছিল। আজ নতুন করে ফ্যামিলি কার্ডের নামে সহজ-সরল মানুষকে বিভ্রান্ত করে আবারও ক্ষমতায় এসে নৈরাজ্য সৃষ্টির আগাম বার্তা দেওয়া হচ্ছে।

    এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়ি’ প্রতীকের পক্ষে ভোট চান এবং প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

     

    সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি, জেলা সেক্রেটারি নূর ইসলাম মোল্লা এবং চৌদ্দগ্রাম উত্তর শাখা সভাপতি নাসিম মিয়াজী, সেক্টেটারি আবুল বাশার আসিফ,শুভপুর ইউনিয়ন জামায়াতেইসলামী আমির মফিজুল রহমান, সেক্রেটারি মোশারফ হোসেন বাহার, ইউনিয়ন দক্ষিণ শাখা শিবির সভাপতি মো: মুশফিকুল আনাস মজুমদার, শুভপুর ইউনিয়নের উত্তর শাখা সভাপতি মো: কাদের হোসেনসহ আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    add