ভিক্টোরিয়া কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে ছাত্রশিবিরের আন্ত-বিভাগ ক্রিকেট ফাইনাল
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬ ২২:৫২ পি এম
ভিক্টোরিয়া সংবাদদাতা:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ১২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আন্ত-বিভাগ বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কলেজের সেন্ট্রাল ফিল্ডে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সমাজবিজ্ঞান বিভাগ ও প্রাণীবিদ্যা বিভাগের মুখোমুখি হয়। খেলাটির শুভ উদ্বোধন করেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোশাররাফ হোসাইন।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে সমাজবিজ্ঞান বিভাগ নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রাণীবিদ্যা বিভাগ ৮ উইকেটে ১২৭ রানে অলআউট হয়ে যায়। ফলে সমাজবিজ্ঞান বিভাগ ৩৩ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে সর্বাধিক ৭৮ রান করে নিলয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ কলেজ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। শিক্ষার্থীদের জন্য দুঃখজনক বিষয় হলো অপরিকল্পিত নগরায়নের কারণে দেশের অধিকাংশ খেলার মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে। খেলাধুলার সুযোগ না থাকলে শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ব্যাহত হয়। কুমিল্লার জেলা প্রশাসন, প্রশাসনিক কর্তৃপক্ষ ও নাগরিক সমাজকে আহ্বান জানাই—খেলার মাঠগুলো যেন আর ধ্বংস না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম, কেন্ত্র কুমিল্লা মহানগর ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, সাবেক ভিক্টোরিয়া কলেজ সভাপতি এমদাদুল হক মামুন, ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন, সেক্রেটারি ইফতিয়ার আহমেদ সাব্বির, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত আল হোসাইনী এবং সহকারী ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাঈদীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- কুমিল্লায় দাঁড়িপাল্লায় প্রচারণায় মাঠে ডাক্তারা
- নাঙ্গলকোটে ধানের শীষের নির্বাচনী মতবিনিময় সভা
- চৌদ্দগ্রামে ডাঃ শফিকুর রহমানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- চৌদ্দগ্রামে টপ সয়েল কাটায় ৫ ইটভাটার ২৫ লাখ টাকা জরিমানা
- কুমিল্লায় আমীরে জামায়াত আগামন উপলক্ষে স্বাগত মিছিল
- কুমিল্লা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী সামিরা আজিম দোলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন
- চৌদ্দগ্রামের শুভপুরে ছাত্রশিবিরের ছাত্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা
- জামায়াতের পলিসি সাম্মিটের কিনোট স্পিকার কে এই ড. আশিকুর রহমান?