শুক্রবার, ১৩ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
  • ব্রাহ্মণবাড়িয়ার-২ থেকে হাঁস’ প্রতীকে নির্বাচন করতে চান রুমিন ফারহানা

    ব্রাহ্মণবাড়িয়ার-২ থেকে  হাঁস’ প্রতীকে নির্বাচন করতে চান রুমিন ফারহানা
    ছবি সংগ্রহীত

    কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক পাচ্ছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করেন রুমিন ফারহানা।

    তার পৈতৃক এলাকা ইসলামপুর হলেও তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করা হয়েছে, যে আসন থেকে তিনি ভোটে লড়বেন।

    রুমিন ফারহানা বলেন, ‘আমি ১৭ বছর মানুষের হয়ে কথা বলেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে।

    জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’
    রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালে স্বতন্ত্র পদে ভোটে (তৎকালীন কুমিল্লা-২ আসনে) লড়াই করেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন।

    অভিযোগ রয়েছে, অলি আহাদকে তখন পরাজিত করা হয়।


    add