মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না--- ধর্মমন্ত্রী কায়কোবাদ চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা চৌদ্দগ্রামে অর্থবহ রমজান গড়তে আজাদী সংসদের আলোচনা সভা কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে পুত্রবধূ নাঈমা খন্দকারের  গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত স্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন কুমিল্লার সাবেক মেয়র সাক্কু গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান
  • চৌদ্দগ্রামে সহকারী শিক্ষিকা সাজেদা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    চৌদ্দগ্রামে সহকারী শিক্ষিকা সাজেদা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
    কুমিল্লা মেইল

    কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আকতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান। 

    বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওবায়েদুল হক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, সাবেক শিক্ষিকা হাফছা আকতার, সহকারী শিক্ষক নাছির উদ্দীন পাটোয়ারী, জাহিদুল আলম শামিম, সাবেক ছাত্র রিগ্যান, মোহাম্মদ রহিত, পলাশ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভট্টাচার্য। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জয়নাল আবেদিন শিমুল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, সহকারী শিক্ষক সৈয়দা জান্নাতুল ফেরদৌস, সানজিদা ফারভিন, স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান। 

    উল্লেখ্য, সাজেদা আক্তার বিগত ১৯৮৯ সালে সহকারী শিক্ষীকা হিসেবে কর্মজীবনে যোগদান করেন এবং দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষ করে অবসর নেন।


    add