কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ঈদের দিন ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজ আয়োজন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৫ জুন, ২০২৫ ১৩:১৭ পি এম
কুমিল্লা পলিটেকনিক প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে 'ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল ঈদের দিন ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়া।
অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা কিংবা পারিবারিক কারণে ঈদের দিন প্রিয়জনদের সান্নিধ্যে থাকতে পারেন না। এইসব শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবং ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার চেতনা জাগিয়ে তুলতেই এই বিশেষ আয়োজন। এছাড়াও ভিন্ন ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য এই ঈদ আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এ বিষয়ে ছাত্রশিবিরের কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সভাপতি রুহুল আমিন বলেন,
“অনেক শিক্ষার্থী নানান কারণে হল এবং ক্যাম্পাসের আশেপাশে মেস কিংবা কুমিল্লায় থেকে যায়। তারা পরিবার থেকে দূরে থাকায় কোরবানি করা বা ঈদ আনন্দে শরিক হওয়ার সুযোগ পান না। তাই ঈদের দিনে সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের এই আয়োজন। হিন্দু এবং অন্যান্য ধর্মালম্বী শিক্ষার্থীদের জন্য আমাদের এ আয়োজনে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি।”
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও ইসলামী মূল্যবোধ জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও ইসলামী মূল্যবোধ জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই মনে করছেন।
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
- ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল
- দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ
- কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)'র পিএইচডি ফেলোস এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল
- গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে;--- হাসনাত আব্দুল্লাহ এমপি