উচ্চ রক্তচাপ দিবসে পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩১ মে, ২০২৫ ১৬:৪০ পি এম
সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে— কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকে শোভাযাত্রা ও স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন এর আয়োজন করা হয়।
শোভাযাত্রা ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন যৌথভাবে আয়োজন করেন জাইকা স্বাস্থ—২ প্রকল্পের উপজেলা স্বাস্থ্য কো—অর্ডিনেটর খাজা মো. ইয়াহিয়া ও সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন।
শোভাযাত্রা শেষে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস চেকআপসহ বিনামূল্যে স্বাস্থ্য সেবা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী বেগম।
এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান, সিনিয়র র্নাস ফাতেমা আক্তার, সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিজিপের সহ সভাপতি গোলাম আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিগণ।
উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী বেগম তাঁর বক্তব্যে বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থেকে বাচার জন্য আমরা প্রতিদিন পরিমিত সুষম খাবার খাওয়ার চেষ্টা করতে হবে ও স্বাস্থ্য সচেতন হতে হবেব। নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।
জাইকা স্বাস্থ্য—২ প্রকল্পের উপজেলা স্বাস্থ্য কো—অর্ডিনেটর খাজা মো. ইয়াহিয়া বলেন, যাঁরা খাবারে অতিরিক্ত লবন ব্যবহার করে, ধূমপান করে, শারিরীক পরিশ্রম করে না, ওজন বেশি থাকে, মানসিক চাপে থাকে তাঁদের উচ্চ রক্ত চাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে।
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সহ সভাপতি গোলাম আহমেদ তার বক্তব্যে বলেন, গ্রামীণ দরিদ্র এবং মধ্যে বিত্ত পরিবারের অনেক লোক রয়েছেন যারা জানতোই না তাদের শরীরে অসংক্রামক ব্যাধী উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগ বাসা বাধছে। এ সকল মানুষ কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতে আসলে তাদের উচ্চ রক্ত চাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করে সম্ভাব্য রোগ সনাক্ত করে সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রেফার করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকগন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের পূনরায় হাসপাতালে চেক আপ করে ওষুধ সেবনের জন্যে প্রেসক্রিপশন করলে সেই সকল রোগীরা বাড়ীর পাশে কমিউনিটি ক্লিনিক বিনামূল্যে সেবা গ্রহন করতে পারেন।
সিএইচসিপি মোসা: রাবিয়া খাতুন বলেন, আঠার বছরের বেশি হলে অব্যশই কমিউনিটি ক্লিনিকে এসে পেশার পরিমাপ করবেন, ত্রিশ বছরের বেশি হলে ডায়াবেটিস চেকআপ করবেন। কারন পেশার ও ডায়াবেটিস একটি নিরব ঘাতক। গরুর মাংস. খাসির মাংস. চিংড়ি মাছ, গুরুর ও খাসির কলিজা, মাছের মাথা স্বল্প পরিমানে খেতে হবে। সঠিক স্বাস্থ্য সচেতনতাই অনেক কঠিন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
স্বাস্থ্য সেবার ক্যাম্পেইন শুরুতে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সহ সভাপতি গোলাম আহমেদ তাঁর নিজস্ব অর্থায়নে ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার জন্য ডায়াবেটিস মেশিন ও ট্রিপ প্রদান করেন
- এসএসসির রেজাল্ট প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
- কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষক বদলি ঘিরে উত্তেজনা, শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষক মহসিন
- কুমিল্লায় ডেঙ্গুর কেন্দ্রস্থল দাউদকান্দি, একদিনেই শনাক্ত ১৮ রোগী
- ফাহিম সব্যসাচী'র অন্তরে অচিন পাখি' বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া
- কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ