কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের নবীন বরণ-যুব উৎসব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০১ পি এম
কৃষি নিয়ে পড়াশোনা করলে অনেকে তুচ্ছতাচ্ছিল্য করত। এখনো অনেক মানুষ এটা করে। বাস্তবতা হলো কৃষি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করাদের মধ্যে বেকারত্বের হার বেশি। কিন্তু কৃষি নিয়ে ভালোভাবে পড়াশোনা করা ব্যক্তিরা সফল। তারা ভালো উদ্যোক্তা, ভালো চাকরিজীবী। তাদের অর্থের অভাব হয় না। আমরা বলব, যারা কৃষিতে পড়ে তারা ধনী। বিদেশের মাটিতেও তাদের ব্যাপক চাহিদা। সুতরাং কৃষি নিয়ে পড়াশোনাকে ছোট করার সুযোগ নেই। রোববার কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের নবীন বরণ এবং যুব উৎসবে বক্তারা এসব কথা বলেন।কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ জালাল। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান আখন্দ, বেসরকারি কৃষি ডিপ্লোমা এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব মশিউর রহমান ও রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
- বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস
- নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল
- অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা
- শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ
- সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন
- বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার
- চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার
- ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ
- রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ