বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,

শিরোনাম :
  • আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল  ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন। ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন! মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ আড্ডা, খেলা আর হাসিতে জমে ওঠে ক্যাম্পাসের খোলা মাঠ
  • কুমিল্লায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

    কুমিল্লায় বিজয় দিবসে জামায়াতের আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প
    ছবি- কুমিল্লা মেইল

    মহান বিজয় দিবস উপলক্ষে  কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের আয়োজনে ও ন্যাশনাল ডক্টর ফোরাম এর সার্বিক ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের  সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগরী নায়েবে আমির যথাক্রমে  মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও মহানগর শিবির সভাপতি নোমান হোসেন নয়ন। মহানগরী জামায়াতের  সেক্রেটারি মু.মাহবুবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন,নগর জামায়াতের  সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন। মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য এড. এয়াকুব আলী চৌধুরী,ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আজকে আমাদের বিজয় দিবস। আমাদের আনন্দ আছে, বেদনাও আছে। এ দুটোকে সামনে রেখে অসহায় মানুষদের কাছে পৌছানোর জন্য এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের কল্যানের জন্য আল্লাহ আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন। যারা ডাক্তারের কাছে যেতে পারেনা, চিকিৎসা করাতে পারেনা, আমরা এসব অসহায় মানুষদের মাইকিং করে এখানে ফ্রি চিকিৎসা নেওয়ার জন্য দাওয়াত দিয়েছি। তিনি আরো বলেন, ১৯৭১ সাল থেকে ২০২৪ সাল পযর্ন্ত যারা দেশের জন্য জীবন দিলেন, রক্ত দিলেন আত্ন ত্যাগ দিলেন আমরা সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ তাদের যেন শহীদ হিসেবে কবুল করেন।


    add