জনগণ নির্বাচনের দিন তারিখ শুনতে চায়- কুমিল্লায় ড. খন্দকার মোশাররফ হোসেন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৪ ১৮:৪৭ পি এম
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন- আগামী নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে দেশের মানুষ কিছুটা আশ্বস্ত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে তিনি বলেছেন সংস্কার শেষ করে ভোট হতে পারে আগামী ডিসেম্বর বা ২০২৬ সালের জানুয়ারিতে। তবে আমরা মনে করি এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা দরকার। জনগণ দিন তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে। আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন আন্তরিক হলে এটি আরও এগিয়ে আনা সম্ভব। কারণ বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণকে ভোটাধিকার বঞ্চিত করেছে। সেমাবার (১৬ ডিসেম্বর) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক হাজী আমি-উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা সদস্য সচিব হাজী জসীম উদ্দিন, বিএনপি নেতা আমিরুজ্জামান আমির, আশিকুর রহমান মাহমুদ ওয়াসীম, শফিউল আলম রায়হান ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সঞ্চালনায় ছিলেন নগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে ব্যানার-ফেস্টুন নিয়ে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
ড. মোশাররফ আর বলেন- বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য বারবার জীবন দিয়েছেন। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার মানুষের ভোটাধিকার হরণ করেছে। দেশের আইনশৃঙ্খলা, বিচার বিভাগ, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। দুর্নীতি ও লুটপাটকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিয়েছে। তাই এ থেকে পরিত্রাণের জন্য জীবন বাজি রেখে আন্দোলন করে আসছিলো। সর্বশেষ ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছে। তারা আর কোনো ফাসিবাদের উত্থানের সুযোগ দেবে না।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ