বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬,

শিরোনাম :
  • বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির নির্দেশনা কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এনসিপি'র ‘জুলাই পদযাত্রা’ স্থগিত কুমিল্লায় স্ত্রীকে গলা কেটে থানায় স্বামীর আত্মসমর্পণ সব প্রস্তুতি শেষ, শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল গোমতীর পানি বৃদ্ধিতে কুমিল্লার চরাঞ্চল প্লাবিত, পানির নিচে হাজারো কৃষকের সবজি ক্ষেত বরুড়ায় চলন্ত পিকআপে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৬ দুর্ধর্ষ ডাকাত গ্রেপ্তার
  • ভিক্টোরিয়ায় জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তfরা- যেদিক থেকেই গুলি আসতো ছাত্ররা সামনেই এগিয়ে যেতো

    ভিক্টোরিয়ায় জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তfরা-  যেদিক থেকেই গুলি আসতো ছাত্ররা সামনেই এগিয়ে যেতো
    ছবি- কুমিল্লা মেইল

    কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ মো. আবুল বাসার ভূঞা বলেছেন, যারাই চেয়েছে বাংলার মানুষকে দাবিয়ে রাখতে, তারা কখনো দাবিয়ে রাখতে পারেনি। বাংলা বার বার জেগে উঠেছে। ৪৭ এ একবার স্বাধীন হয়েছিলাম। তারপর ১৯৭১ সালে আবার স্বাধীন হয়েছে এই দেশ। সকল শহীদের স্মরণ করছি। ৯০ গণআন্দোলন দেখেছি, অংশগ্রহণও করেছি। আমাদের একদিক দিয়ে দাওয়া করলে আমরা অপরদিকে চলে গিয়ে রুখে দাঁড়াতাম। কিন্তু ২৪এর জুলাই আন্দোলনে যেদিক থেকে গুলি করেছে ওই দিকেই ছাত্ররা এগিয়ে গিয়েছে। জুলুমকে পদদলিত করে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে ছাত্ররা। ছাত্রদের ঐক্যের মাধ্যমে জনগণের ঐক্য সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টায় দেশের স্বার্বভৌমত্বের প্রশ্নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যের আহ্বান শুভেচ্ছা বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে ধর্মপুরে কলেজের ডিগ্রি শাখার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়।এ সময় অধ্যক্ষ আবুল বাসার আরও বলেন, শহীদদের রক্তের লালিমা বৃথা যেতে যাবেনা। সমাজের প্রতিটি অন্যায় রুখে দিতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্তানের সাথে মা এসেছে, বাবা এসে আন্দোলনকে আরো শক্তিশালী করেছে। আমি ছাত্র সমাজকে স্যালুট জানাই। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এখনো আন্দোলনের স্মৃতি ধরে রেখেছে তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। ন্যায়ের পক্ষে আমার তোমাদের পক্ষে থাকবো, তোমারা আমাদের পাবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মজিদ, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমশিক্ষক পরিষদ সম্পাদক সহযোগী অধ্যাপক গাজী মো. গোলাম সোহরাব হাসান, শিক্ষক পরিষদ যুগ্ম সম্পাদক মো. মুনছুর হেল্লালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্মরণে আবৃত্তি, মঞ্চনাটক, দেশাত্মবোধক, দ্রোহের ও বিপ্লবী গান পরিবেশনা করেন কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের আয়োজনে জুলাইয়ের খবর নামে একটা মঞ্চনাটক পরিবেশন করা হয়।

     


    add