দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪ ১৭:৩৩ পি এম
:কুমিল্লার দাউদকান্দিতে পৃথক স্থানে বাস চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এছাড়াও একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে ৩ জন প্রাণ হারান। শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ।
পুলিশ জানায়, সকাল ৭টায় ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার ল²ীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী মারা যান। আহত যাত্রী ও চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন, জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
- একটি ইজিবাইক ও অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী উদ্ধার করে বিজিবি ১০
- বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে বাইউস্টে সেমিনার
- নির্বাচন ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ‘জরুরি নির্দেশনা’ দিলো মাউশি
- আওয়ামী লীগের নেতা থেকে হয়ে গেলেন জামায়াতের ওয়ার্ড আমির
- আওয়ামী লীগের মতই জঘন্য কাজ করছে জামায়াত : কায়কোবাদ
- কুমিল্লা মেডিকেল কলেজে একাডেমিক কার্যক্রম স্থগিত করে সন্ধানীর ব্যানারে বিএনপির দলীয় কর্মসূচির অভিযোগ
- জমি নিয়ে বিরোধের জেরে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
- জকসুতেও ছাত্রদলের ভরাডুবি, কীভাবে হজম করবেন তারেক রহমান?
- বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না