বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি অর্জন করেছে চৌদ্দগ্রামের মাকসুদ ইকবাল দেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই- কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ কুমিল্লা ভিক্টোরিয়ার ক্যাম্পাস বার্তার সাবেক সম্পাদনা সহযোগী ৪৬তম বিসিএসে প্রথম, সংবর্ধনা ও ইফতার মাহফিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের

    দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৫ জনের
    ছবি- কুমিল্লা মেইল

    :কুমিল্লার দাউদকান্দিতে পৃথক স্থানে বাস চাপায় পাঁচ জন নিহত হয়েছেন।  ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হন। এছাড়াও একই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে ৩ জন প্রাণ হারান।  শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে  এসব তথ্য নিশ্চিত করেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের  উপ-পরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ। 
    পুলিশ জানায়, সকাল ৭টায় ঢাকা-কচুয়া সড়কের শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার ল²ীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।  গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহগুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। অপরদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অনির্বান পরিবহনের একটি বাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে ডলি আক্তার (৩০) নামের এক যাত্রী মারা যান। আহত যাত্রী ও চালককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দুজনের মৃত্যু হয়। তারা হলেন, জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা। 
    ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। নিহত ডলির লাশ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। বাকি দুজন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
     


    add