ভিক্টোরিয়া কলেজ বাংলা বিভাগের বাংলা সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৬ পি এম
নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা সাহিত্য পরিষদ' এর ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মফিদুল হাসান পল্লব ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শরীফ আব্দুল্লাহ। সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ডিসেম্বর সংগঠনটির প্রধান উপদেষ্টা ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মশিউর রহমান ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। কমিটিতে আরো আছেন, সহ-সভাপতি: সানজিদা ইভা ও নাজমুল হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক: রাশেদা মিলি; সহ-সাংগঠনিক সম্পাদক: আমান উল্লাহ বাঁধন; অর্থ সম্পাদক: শরীফুল ইসলাম আবির; দপ্তর সম্পাদক: ফখরুল ইসলাম; প্রচার সম্পাদক: লুৎফুন নেসা মম; প্রকাশনা সম্পাদক: ফারিয়া মিম; সাংস্কৃতিক সম্পাদক: আবু সাঈদ; ক্রীড়া সম্পাদক: সানজিদ আহমেদ; ছাত্রী বিষয়ক সম্পাদক: সাদিয়া আক্তার; রক্তদান বিষয়ক সম্পাদক: ইসরাত মিলি; আপ্যায়ন বিষয়ক সম্পাদক: আরিফুল ইসলাম; আন্ত:বিভাগ যোগাযোগ সম্পাদক: আবদুল আউয়াল সৌরভ; কার্যকরী সদস্য: জাকিয়া সুলতানা লিজা, কুহিনুর আক্তার, রমজান হোসেন, সুমাইয়া আক্তার, তানজিনা আক্তার সাথী, জাওয়াতা আফনান, সুজন মিয়া নিজাম উদ্দিন, জোবায়ের হোসেন ও মাহমুদুল হাসান সিয়াম। নবনির্বাচিত সভাপতি পল্লব বলেন, বাংলা বিভাগ ভিক্টোরিয়া কলেজের প্রাচীনতম বিভাগগুলোর একটি। বিভাগের শিক্ষার্থীদের প্রাণের চাওয়া ছিল বিভাগে একটি এসোসিয়েশন হোক। অনেকদিন পরে হলেও শিক্ষার্থীদের চাহিদার প্রতিফলন হওয়ায় শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান স্যারকে ধন্যবাদ জানাই। সে সাথে প্রতিষ্ঠাকালীন কমিটির সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বাংলা বিভাগকে আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করি। ২০২৪ এর নতুন বাংলাদেশের স্পৃহাকে ধারণ করে বাংলা সাহিত্য পরিষদ এগিয়ে যাবে বহুদূর।
- আজ বাইউস্ট ডিবেট ক্লাব কর্তৃক ডিবেট ওয়ার্কশপ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন
- জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে'--- এড. তারিকুল
- ৮৭৫ গ্রাম হিরোইনসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মেহরাব আলম অপিসহ আটক ৬জন।
- ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে ষোলআনা বাঙালি চেতনায় বাংলা বর্ষবরণ
- কুমিল্লায় এনসিপি'র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন
- ভিক্টোরিয়া কলেজে ৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
- ছিনতাইকারী খপ্পরে ভিক্টোরিয়ার শিক্ষার্থী, যেভাবে বেঁচে ফিরলেন!
- মন্ত্রীর পর এবার সিহাবের স্বপ্ন তারেক রহমানকে দেখার
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ
- দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ' তোমার বোনকে ফ্রি পড়াতে ঠেকছে কেউ?' কুমিল্লা প্রতিনিধি কলেজের বেতন পরিশোধ করতে না পারায় রিকশা চালকের মেয়েকে নির্বাচ