শিক্ষার্থীর শার্টের কলার চেপে-ধাক্কা দেয়ার অভিযোগ ভিক্টোরিয়ার অধ্যক্ষের বিরুদ্ধে
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৪ ২৩:১২ পি এম
কলেজ প্রতিনিধি।। শিক্ষার্থীর শার্টের কলার চেপে ধরার অভিযোগ উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। এসময় ওই শিক্ষার্থীকে ধাক্কা দেয়ার ঘটনাও ঘটে। এ বিষয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুরের ডিগ্রি শাখার মাঠে এ ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে অভিভাবক হয়ে সন্তানদের শাসন করেছেন বলে দাবি করেছেন অধ্যক্ষ।
অভিযুক্ত শিক্ষক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা। ওই শিক্ষার্থী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন।
শিক্ষার্থী ও কলেজের সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার মাঠে খেলছিল শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা শিক্ষার্থীদের বাধা দেন। কথা না শুনে শিক্ষার্থীরা তাদের খেলা অব্যাহত রাখছিলেন। এসময় শিক্ষার্থীদের সাথে তর্কে জরিয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তিনি গণিত বিভাগের শিক্ষার্থী শাওনকে কলার চেপে ধরে ধাক্কা দেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকে তিনি শিক্ষার্থীরা যেনো অধ্যক্ষের কক্ষে না প্রবেশ করে, এমন ঘোষণা দেন। এছাড়াও বিগত সময়ের অপরাধের বিচার করার বিষয়ে কোন অগ্রগতি নেই তার। কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লিখিতভাবে দাবি জানালেও কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাওন বলেন, মাঠে খেলার এক পর্যায় অধ্যক্ষ এসে বাধা দিলে আমরা বলছিলাম; কলেজ মাঠে না খেললে আমার আর কোথায় খেলবো? বিগত দিনে কলেজ প্রশাসন থেকে কোনো বাধা আসেনি। এ কথা বলাতে রাগে কলার চেপে ধরে ধাক্কা দেন তিনি।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঁঞা বলেন, ছেলেটা গোল কিপার ছিল। সে একটু মেজাজ দেখিয়েছে। মা-বাবা হিসাবে আমরা কি ইয়ে.... করতে পারি না? তাছাড়া তখন তাদের ক্লাস না থাকলেও অন্যদের ক্লাস ছিল। এভাবে ক্লাস চলাকালীন মাঠে খেলাধুলা করলে অন্যদের সমস্যা হয়। তাছাড়া ছেলেটাকে পরে ডেকে বিষয়টা সমাধান করেছি।
- জামায়াত আদর্শগতভাবে পরাজিত হয়েছে'---চরমোনাই পীর
- ফেনীতে রেড ক্রিসেন্টের পারিবারিক বন্ধন পুনরুদ্ধার বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
- সুগন্ধির ব্যবসায় স্বপ্নের ঘ্রাণ ছড়াচ্ছেন ভিক্টোরিয়ার মুহিত
- বুড়িচংয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- তনু হত্যা মামলায় নতুন মোড়, আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ
- টিকাদানের পরও থামছে না হাম, কুমিল্লায় শিশুমৃত্যু বেড়ে ১৪
- বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত
- কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি'র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত
- ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান ন্যাশনাল ডক্টরস ফোরাম(এনডিএফ) এর
- আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী