চান্দিনায় শিবিরের সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের প্রীতি সমাবেশ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৪ ২২:৪৫ পি এম
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, ছাত্রশিবিরের উদ্দেশ্য হচ্ছে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও খোদা ভীরু নেতৃত্ব তৈরি করা। এ সফলতা অর্জন করতে হলে সমাজে সব ক্ষেত্রে ছাত্রশিবির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শনিবার (৯ নভেম্বর) সকালে কুমিল্লার চান্দিনায় উপজেলা শিবিরের সাবেক ও বর্তমান সাথী-সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির ছাত্র-জনতার প্রাণ প্রিয় সংগঠনের পরিণত হয়েছে মিছিল মিটিংয়ে নয়। বরং দায়িত্ববোধ থেকে সমাজের জন্য গঠনমূলক ভূমিকা রাখার মাধ্যমে। জাতিকে ধ্বংস করে দিতে সর্বগ্রাসী ষড়যন্ত্রের মাত্রা বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমাদের কাজের গতিও আরও বাড়াতে হবে। সমাজের প্রতিটি স্তরে ইসলামের আহবান পৌছে দিতে হবে। তিনি আরও বলেন, আব্দুল মালেককে হত্যাকারী হায়েনার দল এখনো দেশের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু শহীদ আব্দুল মালেকের উত্তরসূরীরা বসে নেই। তাই সকল বাঁধা মাড়িয়ে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।সমাবেশে চান্দিনা উপজেলা ইসলামি ছাত্রশিবির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে আমির অধ্যাপক আবদুল মতিন ও কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি জিসান আহমেদ প্রধান। উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আবু হানিফের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার মো. মোস্তফা শাকেরুল্লাহ, কুমিল্লা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. গিয়াস উদ্দিন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাও. মিজানুর রহমান, নায়েবে আমির মাও. মোশাররফ হোসেন, পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক একেএম আনোয়ার হোসাইন, সেক্রেটারি মো. আবুল হাশেম, ঢাকা উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু সুফিয়ান, কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. ইলিয়াস সরকার, সাবেক সেক্রেটারি আশিকুর রহমান, সাবেক জেলা সাহিত্য সম্পাদক মো. মোশাররফ হোসাইন,চান্দিনা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. কাউছার আলম ও সাবেক সভাপতি হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ