শনিবার, ০৮ অগাস্ট ২০২৬,

শিরোনাম :
  • ভারী বৃষ্টির দাপট কবে কমবে? আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের ফল, যেভাবে জানা যাবে রেজাল্ট কুমিল্লা নগরীর ২০ নম্বর ওয়ার্ডে চালু হচ্ছে ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’ বরুড়ায় পুলিশের অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে -- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  ইমন ও সিয়ামের নেতৃত্বে নিমসার জুনাব আলী কলেজ ছাত্রদল। পোকাযুক্ত আটা দিয়ে খাবার তৈরি, ৪৫ হাজার টাকা জরিমানা জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা দুই মাসে ২৫টি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত, কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক জব্দের তথ্য বিজিবির 'সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে'
  • জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস

    জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস
    ছবি সংগ্রহীত

    জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতো অসভ্য দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরীতে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

    জামায়াতের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। কোনো ভদ্র লোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না।

    আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল।’
    জামায়াতে ইসলামীকে ধর্ম বিকৃতকারী দল দাবি করে তিনি বলেন, এরা ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদবাদে বিশ্বাস করে। এরা ইসলামে বিশ্বাস করে না।

    এসব লোকের হাত থেকে দয়া করে বেঁচে থাকবেন।’
    মির্জা আব্বাস বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ও আলবদর হিসেবে পরিচিত ছিল, তারা তখন বাংলাদেশের জনগণ ও নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আজ তারাই আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?

    যারা বাংলাদেশ চায়নি তারাই এখন বাংলাদেশে ভোট চায় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস।

    বক্তব্যের সময় তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় সবার কাছে দোয়া চান।


    add