শনিবার, ১৪ মার্চ ২০২৬,

শিরোনাম :
  • বসন্তের রঙে সেজেছে ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাস নাঙ্গলকোট প্রেসক্লাবে'র ইফতার মাহফিল  কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেনকক্সবাজারের এই তরুণ শিক্ষাবিদ সামাজিক কুসংস্কার দূর করা রমজানের শিক্ষা অধ্যাপক মামুন বন্ধুপ্রতীম ছাত্রসংগঠনের দায়িত্বশীলদের সম্মানে কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের ইফতার চৌদ্দগ্রামে নুসরাত জাহান মীম মাদ্রাসায় কবরবাসীদের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার ইউস্যাবের নতুন কমিটি: সভাপতি ফজলে রাব্বি, সম্পাদক সাঈফ রাইজিং জার্নালিস্ট ফোরাম কুমিল্লার নতুন কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক মারুফ
  • কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ বললেন- চাঁদাবাজ-দখলদারদের পুলিশে দিন

    কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ বললেন- চাঁদাবাজ-দখলদারদের পুলিশে দিন
    ছবি- সংগৃহীত

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,‌ সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, পুকুর দখল শুরু হয়ে গেছে। যারা দখলবাজ ও চাঁদাবাজ তাদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশে দিন।’ তিনি বলেন- বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জাতীয় নির্বাচনের আগে পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটা পরীক্ষা হয়ে যাক।’বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় এনসিপির আয়োজনে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছে। আমরা তাদের সতর্ক করে দিতে চাই, এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদেরও একই পরিণতি হবে।’


    add