দাউদকান্দিতে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৪ ২৩:৩২ পি এম
কুমিল্লার দাউদকান্দিতে বাগানে গায়ের শার্ট গলায় পেচানো অবস্থায় ঝুলছিলো যুবক সুমন সরকার (৩৫)। তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সুমন সদর উত্তর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল হক সরকারের ছেলে।ওসি জুনায়েত চৌধুরী বলেন, নতুন হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের পরিত্যক্ত একটি বাগান সুমনের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের গায়ের শার্ট গলায় পেচানো অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক ভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।নিহতের স্ত্রী লাকি আক্তার বলেন, তার স্বামী ফাঁসি দিতে পারে না। তিনি বিদেশে যাওয়ার জন্য সকল ধরণের কাজপত্র রেডি করেছেন। তাকে কেউ মেরে গাছে ঝুলিয়ে রাখছেন। তদন্ত পূর্বক এই হত্যাকাÐের বিচার দাবি করছি।
মহিউদ্দিন মোল্লা,কুমিল্লা
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত
- জামায়াতের ওষুধ হলো আওয়ামী লীগ : মির্জা আব্বাস