১৪ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৮ মার্চ, ২০২৪ ১০:৩২ এএম
নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার (১৮মার্চ) ভোর পৌনে ৬টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ডাউন লাইনটি ইতোমধ্যে ক্লিয়ার হয়েছে। এরই মধ্যে এক লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি লাইনে এখনও পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। আরও দু’একটি বগি সরানোর কাজ শেষ পর্যায়ে। আশা করি অল্প সময়ে এটিও সক্রিয় হয়ে যাবে। বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো পর পর ছেড়ে এসেছে। সেগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে। প্রথমে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে শুরু করে এক এক করে সব ট্রেন পাসিং দেয়া হয়েছে।
প্রসঙ্গত রবিবার (১৭ মার্চ) দুপুরে ২টায় নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের তেজেরবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কমপক্ষে ১২টি যাত্রীবাহী ও কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়ে এতে অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়ে যায়। দুর্ঘটনায় কেউ নিহত না হলেও প্রায় ৩০ জনের মতো আহত হন। তাছাড়াও রেলের বগি ও লাইন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
- কুমিল্লায় কোরবানির হাটে গরুর গুঁতোয় গৃহবধূ নিহত
- হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
- কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ---মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
- 'জনগণের পুষ্টিচাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য'---কৃষিমন্ত্রী
- কুমিল্লায় কুরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের ঘোষণা
- তরুণীর সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় আটক চবি ছাত্রদল নেতা
- কুমিল্লায় ৬ষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের কা/রাদ/ণ্ড
- '১৬ বছরে কুমিল্লার ক্রীড়াঙ্গনে কী কাজ হয়েছে জানতে চাই'-- মনিরুল হক চৌধুরী
- কুমিল্লায় চিকিৎসার অভাবে ২২ বছর ধরে শিকলবন্দী আবুল খায়ের
- কুমিল্লা সদর দক্ষিণে কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ