বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • নিপীড়িত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক বঙ্গবন্ধু; ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ

    নিপীড়িত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক  বঙ্গবন্ধু; ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ
    ছবি: কুমিল্লা মেইল

    নিজস্ব প্রতিবেদক।।

    আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে  বঙ্গবন্ধু’র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস  উদযাপন করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে। 

    দিবসটি উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী  নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ১০টা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাদ যোহর কলেজের মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া হয়। 

    দিবসের তাৎপর্য তুলে ধরে ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, যারা বঙ্গবন্ধু’র আদর্শ লালন ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা নিজেদের মেধা ও শ্রমকে আত্মনিয়োগ করবেন তারাই প্রকৃত দেশপ্রেমিক। তারা বঙ্গবন্ধু’র আদর্শের প্রকৃত অনুসারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অনুপ্রেরণার উৎস। বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতির জন্য নয়, বিশ্বের নিপীড়িত-নির্যাতিত গণমানুষের মুক্তির পথপ্রদর্শক। 

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন কমিটির আহবায়ক  ইউনুস মিয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।


    add