বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,

শিরোনাম :
  • 'ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে'- পুলিশ কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজিi ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের ‘নবীন বরণ ২০২৬’ অনুষ্ঠিত ভুয়া তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ের বৈষম্য বিরোধী ছাত্রনেতার সংবাদ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: কুমিল্লায় মহাসড়কে দায়িত্ব পালন করবেন ৫ শতাধিক স্বেচ্ছাসেবক কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০, জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ কুমিল্লা বাণিজ্য মেলায় ৫ শর্তে সমঝোতা, থাকছে না হাউজি-জুয়া-অশালীন কার্যক্রম তদন্ত কমিটির গোলকধাঁধায় ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সৃজনশীল সাহিত্য প্রকাশনা উৎসাহের মোড়ক উম্মোচন
  • কুবিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

    কুবিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন

    নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়েছে। এছাড়াও বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ক্যাম্পাসে র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, ছাত্রলীগ কুবি শাখা, কর্মকর্তা পরিষদ ও কর্মচারী সমিতি শ্রদ্ধা নিবেদন করে। 

    অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধুর ৫৫ বছর জীবনে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা জুলুম সহ্য করেছেন। তিনি আরও বলেন, আজ আমাদের মধ্যে মিথ্যার একটি সংস্কৃতি গড়ে উঠেছে। যা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অর্জনকে নিয়ে আমরা অনেকে অহেতুক সমালোচনা করি। মিথ্যার যে সংস্কৃতি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা সময়ের দাবি।


    add